• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রামিসা মামলার রায় বিচারব্যবস্থার মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ০৩:৫২ পি.এম.
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় বাংলাদেশের বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি ‘মাইলফলক’ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মামলাটির দ্রুত তদন্ত, অভিযোগপত্র দাখিল এবং বিচারিক কার্যক্রম দেশের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। এ ঘটনায় দ্রুত তদন্ত ও চার্জশিট দাখিলে ভূমিকা রাখা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঞ্চল্যকর এ মামলায় অল্প সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত প্রতিবেদন এবং অভিযোগপত্র আদালতে জমা দেওয়া সম্ভব হয়েছে। পুলিশের দ্রুত তদন্ত ও আদালতের সহযোগিতায় বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, গোয়ালন্দঘাটে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে বহু মানুষের প্রাণ রক্ষায় ভূমিকা রাখা পুলিশ সদস্যদেরও পুরস্কৃত করা হবে। একইসঙ্গে ভালো কাজের স্বীকৃতির পাশাপাশি ব্যর্থতার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, সম্প্রতি গজারিয়ায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায়ও দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনী কাজ করছে। পুলিশের ভালো কাজের জন্য পুরস্কার এবং ব্যর্থতার জন্য তিরস্কারের নীতি অব্যাহত থাকবে।

মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে শুনানির জন্য যাবে। তবে মামলাটির গুরুত্ব বিবেচনায় শুনানি দ্রুত সম্পন্ন করার বিষয়ে সরকার সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে আলোচনা করবে।

তিনি বলেন, উচ্চ আদালতে মৃত্যুদণ্ড বহাল থাকলে রায় কার্যকরে কোনো বিলম্ব হবে না।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদের ক্যাবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত
সংসদের ক্যাবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত
শুরু হলো বাজেট অধিবেশন
শুরু হলো বাজেট অধিবেশন
প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে মেয়ে হত্যার বিচার পেয়েছি: রামিসার বাবা
প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে মেয়ে হত্যার বিচার পেয়েছি: রামিসার বাবা