• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শুরু হলো বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ০৩:৩৩ পি.এম.
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

মূলত এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ, আলোচনা ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে। বাজেটের ওপর সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনা করবেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরবেন।

প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেটকে কেন্দ্র করে সংসদের যে অধিবেশন অনুষ্ঠিত হয়, সেটিই বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। এবারের অধিবেশনে সরকারের অর্থনৈতিক পরিকল্পনা, উন্নয়ন অগ্রাধিকার এবং আগামী অর্থবছরের ব্যয়-আয়ের কাঠামো তুলে ধরা হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামিসা মামলার রায় বিচারব্যবস্থার মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা মামলার রায় বিচারব্যবস্থার মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের ক্যাবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত
সংসদের ক্যাবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে মেয়ে হত্যার বিচার পেয়েছি: রামিসার বাবা
প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে মেয়ে হত্যার বিচার পেয়েছি: রামিসার বাবা