• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বিশ্বকাপ সম্প্রচারের অধিকার কিনছে সরকার, ব্যয় ৭২ কোটি

  ভিওডি স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৭ জুন ২০২৬, ০৪:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ঘিরে বাংলাদেশি দর্শকদের জন্য আসছে বড় সুখবর। আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬ সরাসরি দেখানো হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে।

এর জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে ‘অল মিডিয়া রাইটস’ সরাসরি ক্রয় প্রক্রিয়ায় (ডিপিএম) কিনছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও করসহ মোট ব্যয় দাঁড়াবে ৭২ কোটি ৭০ লাখ ৬৯২ টাকা।

রোববার (৭ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই সংক্রান্ত প্রস্তাবটি জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে প্রস্তাবটি নিয়ম অনুযায়ী অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তোলা হবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকরাও কোনো ক্যাবল বা স্যাটেলাইট সংযোগ ছাড়াই রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে সাধারণ মানুষের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়বে।

ভিওডি বাংলা/এমএস  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পারেদেসকে লাল কার্ড দেয়নি ফিফা, তবু শাস্তির শঙ্কা
ছবি: সংগৃহিত
ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে কী ঘটেছিল?
ছবি: সংগৃহিত
স্পেনের জয়ের নেপথ্যে লুকিয়ে থাকা অজানা গল্প