• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রামিসা হত্যার রায় আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন: প্রধানমন্ত্রী বিসিবির নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়ী তামিম ইকবাল বিশ্বকাপের ভাগ্য গণনায় হাতি-গরিলা-জিরাফ, কার পক্ষে প্রাণীদের ভবিষ্যদ্বাণী? বাসযাত্রীদের প্রাণরক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যরা পুরস্কার পাচ্ছেন সম্পত্তির লোভে ১৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে শিক্ষিকাকে খুন মতিঝিলে দিনে-দুপুরে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, কমতে পারে দেশের বাজারেও বসুন্ধরায় র‍্যাবের অভিযানে বিপুল হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ এসএসসি পাসেই রাজউকে চাকরির সুযোগ! অপরাধ দমনে পুরস্কার-শাস্তির নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আদ্-দ্বীনে ছয় শিশুর মৃত্যু

সন্তানহারা প্রতি পরিবার পাবে ৮০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ০৫:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় সন্তানহারা প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার ভিত্তিতে এ ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইনজীবী শিশির মনির।

তিনি বলেন, নিহত ৬ নবজাতকের প্রত্যেক পরিবারের জন্য ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ আগে যে সুযোগ-সুবিধা ঘোষণার কথা জানিয়েছিল, সেগুলোও বহাল থাকবে। ইতোমধ্যে প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

শিশির মনির জানান, হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না-এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ব্যাখ্যা দিতে আগামী ৯ জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আইনজীবীকে সঙ্গে নিয়ে সশরীরে উপস্থিত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে চায়।   

অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, সময় বৃদ্ধির আবেদনপত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া গেছে। তিনি বলেন, শোকজের জবাব জমা দেওয়ার নির্ধারিত সময় রোববার বিকেল ৫টা পর্যন্ত। এরপরও জবাব না পাওয়া গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাম ও উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু
এআইয়ের নকশায় প্রথমবার তৈরি হলো ‘সুপার-অ্যান্টিজেন’ টিকা
এআইয়ের নকশায় প্রথমবার তৈরি হলো ‘সুপার-অ্যান্টিজেন’ টিকা
আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ
আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ