• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন: সেতুমন্ত্রী

খতিব আসলাম    ৭ জুন ২০২৬, ০২:২২ পি.এম.
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: ভিওডি বাংলা

ধানমন্ডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন উদ্দ্যেগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (৭ জুন) সকালে নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম আরও কার্যকর করতে ধানমন্ডিতে ধানমন্ডি লেক সংলগ্ন রাশিয়ান কালচারাল সেন্টারে ডিএসসিসি গণশুনানিতে তিনি এ কথা জানান।

সড়কমন্ত্রী বলেন, নাগরিকদের কাছে জবাবদিহি নিশ্চিত করতে পারলে এবং তাদের সমস্যাকে প্রতিষ্ঠানের নিজস্ব সমস্যা হিসেবে বিবেচনা করলে জনগণও উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেবে। এ ক্ষেত্রে স্থানীয় সোসাইটি নাগরিক সংগঠন এবং বাসিন্দাদের আরও ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, ধানমন্ডি লেকে কোনো বাণিজ্যিক নিয়ন্ত্রণ চলবে না। লেকটিকে ঝলমলে বাণিজ্যিক স্থানে নয়, বরং একটি মনোরম, প্রশান্তিময় ও প্রকৃতিনির্ভর জনপরিসর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। হাঁটাচলা, বিনোদন এবং মানসিক প্রশান্তির জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি লেকের স্বাভাবিক সৌন্দর্য সংরক্ষণে গুরুত্ব দেয়া হচ্ছে।

এ সময় লেকের পানির মান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার বিষয়েও চলমান পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

ধানমন্ডি এলাকার জলাবদ্ধতা নিরসনে বৃহৎ অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগের কথাও জানানো হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচলে বিধিনিষেধ
রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচলে বিধিনিষেধ
ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি
ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি
ঢাকাকে বাঁচিয়ে রাখতে হবে: আবদুস সালাম
ঢাকাকে বাঁচিয়ে রাখতে হবে: আবদুস সালাম