• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৭ জুন ২০২৬, ০৭:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে এক বুদ্ধি প্রতিবন্ধিকে ধর্ষনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুত্রুবার (৫ জুন) বিকেলে উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজীর পাচুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ধর্ষিতা নারী ওই গ্রামের আবুল হাসেমের মেয়ে। এ ঘটনায় প্রতিবন্ধীর মা বাদী হয়ে ওই রাতেই নাগরপুর থানায় একটি মামলা করে। 

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলা সহবতপুর ইউনিয়নের কাজীর-পাচুরিয়া গ্রামের হাশেম আলীর বুদ্ধি প্রতিবন্ধী কন্যা (২৯) কে সাথে নিয়ে তার মা শুত্রুবার বিকেলে বাড়ির পাশে ধানের খোলায় কাজ করতে যায়। প্রতিবন্ধি মেয়েটি খোলা থেকে ধান নিয়ে বাড়ি যায়। তার ফিরতে দেরী হওয়ায় মা রোজিনা বেগম খুজতে বাড়ির দিকে রওনা দেয়। পথিমধ্যে তিনি দেখতে পান, বাড়ির পাশে জমির আইলে প্রতিবেশী সাজ্জাদ এর ছেলে মো. শাকিব (২২) তাকে জোরপূর্বক ধর্ষন করছে। পরে ধর্ষক ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায়। 

ধর্ষিতার মা ও মামলার বাদী রোজিনা বেগম জানান, অভিযুক্ত শাকিব তার প্রতিবেশী মামাতো ভাই। আমার মেয়ে একজন বুদ্ধি প্রতিবন্ধি। শুত্রুবার বিকেলে আমার ভাই  ওহাব খানের ধানের খোলায় আমি ও আমার মেয়ে কাজ করতে ছিলাম। পরে আমার মেয়ে খোলা থেকে ধান নিয়ে  বাড়ির উদ্দেশে রওনা দেয় পথিমধ্যে তাকে একা পেয়ে অভিযুক্ত শাকিব তাকে জোরপূর্বক ধর্ষন করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাগরপুর থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম জানান, ধর্ষিতার ডাক্তারি পরিক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেলে পাঠানো হয়েছে এবং অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান। 

এ ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষনকারী পলাতক রয়েছে। তবে তাকে গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন।

ভিওডি বাংলা/মো: নজরুল ইসলাম খান/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, ঘাতক সেই বাসচালক মাগুরায় গ্রেপ্তার
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, ঘাতক সেই বাসচালক মাগুরায় গ্রেপ্তার
হঠাৎ মাটি অস্বাভাবিক গরম, ফায়ার সার্ভিসও পারেনি ঠান্ডা করতে
হঠাৎ মাটি অস্বাভাবিক গরম, ফায়ার সার্ভিসও পারেনি ঠান্ডা করতে
হাসপাতাল চত্বরে আবর্জনা, আইসিইউ ওয়ার্ডে কুকুর
রমেক হাসপাতাল চত্বরে আবর্জনা, আইসিইউ ওয়ার্ডে কুকুর