• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০২:৪২ পি.এম.
শেয়ার করুন 0
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৫৪ জন, ওয়ারী বিভাগ ৪৭ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১২৫ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৫৯ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৫৩ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ৮৬ বোতল এস্কাফ সিরাপ, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, দুটি পিকআপ, ৭টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ১৭ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের ঝুলন্ত মরদেহ
গুলশানে র‍্যাবের অভিযানে জব্দ করা বিদেশি মদ ও আটক পিকআপ। ছবি: সংগৃহীত
গুলশানে র‍্যাবের অভিযানে বিদেশি ৪৭ লাখ টাকার মদসহ আটক ১
ছবি: সংগৃহীত
খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর বহিষ্কার