• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার একটি সংবাদপত্র সমাজের আয়না ও দেশের প্রতিচ্ছবি: ডিএসসিসি প্রশাসক রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা

একটি সংবাদপত্র সমাজের আয়না ও দেশের প্রতিচ্ছবি: ডিএসসিসি প্রশাসক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৬:৪০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

একটি সংবাদপত্র সমাজের আয়না ও দেশের প্রতিচ্ছবি উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবাদমাধ্যমকে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সেগুনবাগিচার কচি-কাঁচা মিলনায়তনে দৈনিক দিন প্রতিদিন-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবদুস সালাম।

তিনি বলেন, সংবাদপত্রের মাধ্যমে মানুষ দেশের বাস্তবতা, জনগণের অবস্থা এবং ভবিষ্যতের দিকনির্দেশনা সম্পর্কে ধারণা পায়। তাই সমাজের সমস্যা তুলে ধরা এবং জাতিকে সঠিক পথ দেখানোর ক্ষেত্রে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বর্তমান সময়ে একটি প্রিন্ট মিডিয়াকে টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, দিন প্রতিদিন-এর সঙ্গে সংশ্লিষ্টরা একটি পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করায় পত্রিকাটি এগিয়ে যেতে সক্ষম হয়েছে।

দেশে গণতন্ত্রযাত্রার নতুন সূচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবাদমাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও স্বাধীনতার মূল চেতনা ও কাঙ্ক্ষিত গণতন্ত্র এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। একটি দেশ তখনই সমৃদ্ধ হয়, যখন সেখানে গণতন্ত্র, মৌলিক অধিকার ও মানবিক অধিকার নিশ্চিত থাকে।

আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর দেশে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, তা ধরে রাখতে প্রতি পাঁচ বছর অন্তর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের পছন্দের সরকার গঠন করতে পারে, সেই ব্যবস্থা স্থায়ী করা জরুরি। এতে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে।

তিনি অভিযোগ করেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই বিভিন্নভাবে সরকারকে অকার্যকর করা এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

জুলাই সনদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি বারবার বলেছে, তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও বহু ত্যাগের মধ্য দিয়ে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পথ তৈরি হয়েছে। তবে বিএনপি কখনো দাবি করেনি যে তারা একাই শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এটি ছিল গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলন, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।

তিনি বলেন, গণতন্ত্র যাতে আবার নষ্ট না হয় এবং অস্থিরতার সুযোগে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

আবদুস সালাম আরও বলেন, গণতন্ত্র দুই মাস, ছয় মাস বা পাঁচ বছরে প্রতিষ্ঠিত হয় না। পৃথিবীর বহু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সময় লেগেছে। তাই বাংলাদেশেও গণতন্ত্রকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ধৈর্য ও গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই।

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং তারেক রহমানের নেতৃত্বে ২০২৪ সালের আন্দোলনের ধারাবাহিকতায় দেশে আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।

শেষে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ও অবদান রাখা ব্যক্তিদের স্মরণ করে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দৈনিক দিন প্রতিদিন পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ভিওডি বাংলা/খতিব/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালালে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় গ্রেপ্তার
শাহজালালে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় গ্রেপ্তার
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার
মিরপুরে গোলাগুলি, যুবদল নেতাসহ আহত ২
মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২