• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

হবিগঞ্জে বিদ‍্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ৬ জুন ২০২৬, ০৭:০৩ এ.এম.
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে নির্মাণাধীন বসতঘরের পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা আইন উদ্দিন (৫০) ও তার ছেলে রাশেদ মিয়া (১৭)। 

স্থানীয়রা জানান, নিজেদের নির্মাণাধীন বসতঘরের পেছনে পানির লাইন মেরামতের জন্য গর্ত খনন করছিলেন বাবা-ছেলে। একপর্যায়ে পানি উত্তোলনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে সেটি ঠিক করার চেষ্টা করেন তারা। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুজনই। পরে তাদের দ্রুত উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি তদন্ত মো. ইকতার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫ দোকান ভস্মীভূত
কুড়িগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫ দোকান ভস্মীভূত
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সাবেক মেয়র ও এমপিকে আসামি করে মামলা
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সাবেক মেয়র ও এমপিকে আসামি করে মামলা
কিশোর গ্যাংয়ের মিছিলে ছাত্রদলের হানা, ১৮ জনকে পুলিশে সোপর্দ
কিশোর গ্যাংয়ের মিছিলে ছাত্রদলের হানা, ১৮ জনকে পুলিশে সোপর্দ