• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক  ৮

   ৬ জুন ২০২৬, ০৬:৪৮ এ.এম.
ছবি-সংগৃহীত

যশোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৃথক স্থানে মিছিল বের করার ঘটনায় দুদিনে আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার জুম্মার নামাজ শেষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শার্শা উপজেলা শাখার উদ্যোগে একটি ঝটিকা মিছিল বের হয়। বেনাপোল পৌর গেট এলাকায় হঠাৎ করে মিছিলটি বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সংক্ষিপ্ত সময়ের জন্য এলাকায় অবস্থান নেন।

পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। মিছিলটি অল্প সময় স্থায়ী হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির আগেই অংশগ্রহণকারীরা সরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এসময় সন্দেহজনক দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন বলে জানা যায়। পরে মিছিলে অংশ নেওয়া ৬ জনকে আটক করে পুলিশ।

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ছাত্রলীগের একটি মিছিল বের হতে পারে। সে অনুযায়ী পুলিশ আগে থেকেই প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আনুমানিক ৬ থেকে ৭টি মাইক্রোবাসে করে কয়েকজন রোস্তমপুর এলাকায় এসে মিছিল শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। এসময় তারা শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর নামে বিভিন্ন স্লোগান দেয়।

পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। আটকরা হলেন- বরিশালের জিহাদ হাওলাদার (১৯), যশোর কোতোয়ালীর ইয়াসিন আরাফাত নিরব (১৬), বাঘারপাড়ার ভিটাবল্যার প্রিন্স (১৮), শাহারিয়ার আহম্মেদ স্বাধীন (১৭), তনয় (১৫), বাঘারপাড়ার তামিম ইকবাল (১৫)।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত আটক ৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫ দোকান ভস্মীভূত
কুড়িগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫ দোকান ভস্মীভূত
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সাবেক মেয়র ও এমপিকে আসামি করে মামলা
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সাবেক মেয়র ও এমপিকে আসামি করে মামলা
কিশোর গ্যাংয়ের মিছিলে ছাত্রদলের হানা, ১৮ জনকে পুলিশে সোপর্দ
কিশোর গ্যাংয়ের মিছিলে ছাত্রদলের হানা, ১৮ জনকে পুলিশে সোপর্দ