• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জিয়াউর রহমানের সমাধিতে এনটিআরসিএ নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিজিএমইএর প্রতিনিধিদলের দল থেকে বহিষ্কার হলে এমপি পদও শূন্য হতে পারে: নির্বাচন কমিশনার সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৮ বার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: মির্জা ফখরুল মেট্রোরেলের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ, কর্মচারীর বিরুদ্ধে মামলা ভাসানটেকে কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি স্ত্রীর চাকরির দাবিতে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে মানববন্ধন অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর অবিলম্বে সাংবাদিক শফিককে মুক্তি দিন

বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ৫ জুন ২০২৬, ০৯:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে মাকে অচেতন করে বান্ধবীকে নিয়ে পালানো দুই বোনকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ জিডির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকা থেকে ওই তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লবী থানা সূত্র জানায়, মঙ্গলবার (২ জুন) মো. হাসিবুর রহমান রনি থানায় এসে জানান যে, তার মেয়ে মানহা হাসিব রাইসা সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে তার বান্ধবী দিপীকা ও দিপীকার ছোট বোন দিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে গত ২ জুন পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়। একইদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দিপীকার পরিবারের পক্ষ থেকেও দুটি নিখোঁজ জিডি করা হয়।

পল্লবী থানা পুলিশ অনুসন্ধান চালিয়ে বৃহস্পতিবার (৪ জুন) রাত ৩টা ৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকে উদ্ধার করে।

সূত্র আরো জানায়, আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিপীকা (বিজ্ঞান বিভাগ) ও মানহা হাসিব রাইসা (ব্যবসায় শিক্ষা বিভাগ) একে অপরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতো। উভয় পরিবার এ বিষয়ে অবগত ছিল এবং তাদের দেখা-সাক্ষাৎ ও যোগাযোগে বাধা দিতো। এ পরিস্থিতিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী দিপীকা গত সোমবার দুপুরে তার মাকে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে টাকা, স্বর্ণালংকার ও কাপড়সহ তার ছোট বোন দিয়াকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। পরে মানহাকে নিয়ে সিএনজিতে চড়ে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসায় উঠে বসবাস শুরু করে।

উদ্ধারকৃত তিন কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত
ছবি: সংগৃহীত
রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২। ছবি: স্ক্রিনশট
ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২