• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

টাঙ্গাইলে বজ্রপাতে বাবা ও মেয়ের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি    ৬ জুন ২০২৬, ০৬:২৪ এ.এম.
প্রতীকী ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলো উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) এবং খালিদুলের মেয়ে খাদিজা আক্তার (১০)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার খালিদুল স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে পার্শ্ববর্তী গ্রাম মেরুয়াঘোনায় আরেক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।

যাত্রাপথে শাহদারিপাড়া নামক স্থানে পৌঁছে অটোরিকশা থেকে নামার সময় বজ্রপাত হয়। এ সময় তার পকেটে অ্যানড্রয়েড মোবাইল ফোনসেট ছিল। মোবাইলটি পুড়ে নষ্ট হয়ে যায়, সেই সঙ্গে খালিদুলের গায়ের শার্টও পুড়ে যায়। এ ঘটনায় খালিদুলের পরিবার ও এলাকায় গভীর শোকের ছাড়া নেমে এসেছে।

একই সময় সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে দুটি গরু বজ্রপাতে মারা যায়।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫ দোকান ভস্মীভূত
কুড়িগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫ দোকান ভস্মীভূত
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সাবেক মেয়র ও এমপিকে আসামি করে মামলা
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সাবেক মেয়র ও এমপিকে আসামি করে মামলা
কিশোর গ্যাংয়ের মিছিলে ছাত্রদলের হানা, ১৮ জনকে পুলিশে সোপর্দ
কিশোর গ্যাংয়ের মিছিলে ছাত্রদলের হানা, ১৮ জনকে পুলিশে সোপর্দ