• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ১০:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে জামায়াতের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের ঘটনা। বিএনপির দাবি, উপজেলার বাঘাডাঙ্গা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মী দলটিতে যোগ দিয়েছেন, যাদের মধ্যে শতাধিক নারীও রয়েছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে বাঘাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীরা উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনির হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি বলেন, ‘বিএনপির গণমুখী রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। এতে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সবসময় রাজপথে রয়েছে। সে কারণেই বিভিন্ন দল ও মতের মানুষ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছেন।’

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তবে বিএনপির এ দাবির বিষয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ। তিনি বলেন, ‘আমাদের কোনো নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে, এমন সংবাদ আমরা পাইনি। খোঁজখবর নিয়ে জানতে হবে। তবে একদল থেকে অন্য দলে যে কেউ যোগ দিতেই পারে। এটা স্বাভাবিক বিষয়।’

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ: বাউবি উপাচার্য
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ: বাউবি উপাচার্য
বরগুনায় তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি, মৃত্যু ১
বরগুনায় তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি, মৃত্যু ১
ঈশ্বরদীতে ২শ’ একর জমিতে হবে নতুন বিসিক শিল্পনগরী
বাণিজ্য ও শিল্পমন্ত্রী ঈশ্বরদীতে ২শ’ একর জমিতে হবে নতুন বিসিক শিল্পনগরী