• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ বিএনপি সরকারকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণায় রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন: ক্রীড়া প্রতিমন্ত্রী জিমেইল হ্যাক করে লাখ লাখ টাকা লুট, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 'গুপ্তলীগের গুপ্তমিছিল’ প্রতিহতে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক ঐক্যের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন ১৪ জুন বাস উদ্ধার, দৌলতদিয়ায় ফের যানবাহন পারাপার শুরু নাগরিক সুবিধা বাড়াতে প্রয়োজন সঠিক উদ্যোগ: ডিএসসিসি প্রশাসক

প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন ১৪ জুন

নিজস্ব প্রতিবেদক    ৫ জুন ২০২৬, ০৫:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

শুক্রবার (৫ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন।

সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৪ জুন রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। এ সময় তিনি পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এরপর পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। এ কর্মসূচি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী চকরিয়ায় গিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। জনসভা শেষে কক্সবাজারে ফিরে রাতযাপন করবেন তিনি।

পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুল জীবনের স্মৃতি কখনো ভোলা যায় না: আবদুস সালাম
স্কুল জীবনের স্মৃতি কখনো ভোলা যায় না: আবদুস সালাম
ডিএমপির ৫ এডিসি, ২ এসিকে বদলি
ডিএমপির ৫ এডিসি, ২ এসিকে বদলি
বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে: জরিপ
বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে: জরিপ