• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাগরিক সুবিধা বাড়াতে প্রয়োজন সঠিক উদ্যোগ: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ৫ জুন ২০২৬, ০৪:৩৫ পি.এম.
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, নাগরিকদের সুযোগ-সুবিধার বিষয়গুলো খুব বেশি ব্যয়বহুল নয়। নাগরিক সুবিধা বাড়ানোর জন্য প্রয়োজন সঠিক উদ্যোগ।

শুক্রবার (৫ জুন) বিকেলে পুরান ঢাকায় বাংলাদেশ খেলার মাঠের পাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মধ্যে খাবার, সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, আপনাদের এমপি আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই হামিদুর রহমান। সে নিজেই কাজ করতে পারে। এ পর্যন্ত অনেক কাজ করেছে। এরকম ৩০০টা এমপি যদি তারেক রহমান পেতেন, তাহলে আর তার চিন্তা করতে হতো না।

খেলাধুলা নিয়ে চলমান বিভিন্ন কাজের প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে সেগুলো বাস্তবায়নের চেষ্টা চলছে। এতে বিদ্যমান সমস্যাগুলো আর থাকবে না।

খেলাধুলা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, মাঠে লাইট স্থাপনের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের জানানো হয়েছে এবং দায়িত্ব হামিদ সাহেবকে দেওয়া হয়েছে। তিনি কাজটি বাস্তবায়ন করলে ভালো হবে। তিনি নিজেও বিষয়টি দেখবেন এবং আগামী সপ্তাহের মধ্যে লাইট স্থাপনের ব্যবস্থা করা হবে।

বসার জায়গা প্রসঙ্গে তিনি বলেন, কিছু জায়গায় বসার ব্যবস্থা করা গেলে নাগরিক সুবিধা বাড়বে। তবে সেখানে অসামাজিক লোকজন অবস্থান করতে পারে, এমনকি পাগলদের শুয়ে থাকার কারণে জায়গাটি নষ্ট হয়ে যেতে পারে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দক্ষিণ সিটির প্রশাসক বলেন, সামনে বর্ষাকাল। এক বা দুইদিন পানি জমে থাকলেই তৃতীয় দিনে মশার প্রজনন শুরু হয় এবং তিন-চার দিনের মধ্যে মশা জন্ম নেয়। ডেঙ্গু একটি মারাত্মক রোগ, এতে মানুষের মৃত্যুও হতে পারে। তাই সবাইকে নিজ নিজ বাড়ি, ছাদ, উঠান এবং ড্রেনসহ আশপাশ পরিষ্কার রাখতে হবে।

পরিচ্ছন্নতা কর্মীদের বিষয়ে তিনি বলেন, ওয়ার্ডে যত কর্মী আছে তারা ঠিকভাবে কাজ করছে কি না, তার হিসাব এমপি সাহেবকে দিতে হবে। সব কর্মীকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। এরপর প্রয়োজন হলে লোকবল বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।

আবদুস সালাম আরও বলেন, পরিচালন কর্মীরা এলাকাতেই বসবাস করেন এবং তাদের জন্য নতুন করে বিল্ডিং নির্মাণের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী বিভিন্ন সুযোগ-সুবিধা ও বোনাস দেন, তবে নাগরিক সেবার মান নিশ্চিত করতে কর্মীদেরও দায়িত্বশীল হতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, আগামী সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ভোট দিলে বর্তমানের চেয়েও বেশি কাজ করা সম্ভব হবে। হামিদ ভাই আর আমি মিলে অনেক সমস্যার সমাধান করব। আমাদের  চাওয়া-পাওয়ার কিছু নেই এবং আল্লাহ আমাদের  যথেষ্ট দিয়েছেন। জনগণের খেদমত করাই আমাদের মূল লক্ষ্য। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও সবসময় ভালো কাজ ও জনগণের কল্যাণের কথা বলেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইন ভাঙলেন ডিএমপি কমিশনার
আইন ভাঙলেন ডিএমপি কমিশনার
নৌপুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন আইজিপি
নৌপুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন আইজিপি
দিনে দুবার বর্জ্য অপসারণ করবে ঢাকার দুই সিটি করপোরেশন
দিনে দুবার বর্জ্য অপসারণ করবে ঢাকার দুই সিটি করপোরেশন