• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএসএফের পুশইন ঠেকিয়ে দিলো বিজিবি, নো ম্যান্স ল্যান্ডে ২৮ জন সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ বিএনপি সরকারকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন: ক্রীড়া প্রতিমন্ত্রী জিমেইল হ্যাক করে লাখ লাখ টাকা লুট, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 'গুপ্তলীগের গুপ্তমিছিল’ প্রতিহতে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক ঐক্যের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন ১৪ জুন বাস উদ্ধার, দৌলতদিয়ায় ফের যানবাহন পারাপার শুরু

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক ঐক্যের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

   ৫ জুন ২০২৬, ০৫:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি (জিইএফ) সম্মেলনে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার (৫ জুন) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে জিইএফভুক্ত দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের উৎসসমূহ সঠিকভাবে চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। তিনি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে বাংলাদেশ ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ করছে। একই সঙ্গে প্রকৃতি-ভিত্তিক সমাধান ও বাস্তুতন্ত্রভিত্তিক অভিযোজন কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জিইএফ-এর লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সমরখন্দে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৮৬টি সদস্য দেশের প্রতিনিধি, পরিবেশ বিশেষজ্ঞ, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুল জীবনের স্মৃতি কখনো ভোলা যায় না: আবদুস সালাম
স্কুল জীবনের স্মৃতি কখনো ভোলা যায় না: আবদুস সালাম
ডিএমপির ৫ এডিসি, ২ এসিকে বদলি
ডিএমপির ৫ এডিসি, ২ এসিকে বদলি
বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে: জরিপ
বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে: জরিপ