• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই কমিটি তদন্তে নেমেছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব বিএসএফের পুশইন ঠেকিয়ে দিলো বিজিবি, নো ম্যান্স ল্যান্ডে ২৮ জন সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ বিএনপি সরকারকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন: ক্রীড়া প্রতিমন্ত্রী জিমেইল হ্যাক করে লাখ লাখ টাকা লুট, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 'গুপ্তলীগের গুপ্তমিছিল’ প্রতিহতে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপি সরকারকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক    ৫ জুন ২০২৬, ০৬:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকারকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র, প্রচারণা ও অপতৎপরতা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচারণার সঙ্গে বটবাহিনীর সম্পর্কও দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ।

শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায়  তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার হঠাৎ করে ক্ষমতায় আসেনি। দীর্ঘ ১৮ থেকে ২০ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও গণমানুষের সমর্থনের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভালোবাসা, শ্রদ্ধা ও সমর্থনই বিএনপি সরকারকে এ জায়গায় নিয়ে এসেছে।

তিনি বলেন, “এই সরকারকে নিয়ে নানা ষড়যন্ত্র, নানা ধরনের ঘটনা, নানা ধরনের প্রচারণা চলছে। সে প্রচার-ঘটনার সঙ্গে বটবাহিনীর একটি সম্পর্ক আমরা দেখেছি। সোশ্যাল মিডিয়ায় এমন কোনো অশ্রাব্য ভাষা নেই, যেটা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে ব্যবহার করা হয় না।”

সাবেক এই সংসদ সদস্য বলেন, চারদিকে নানা ধরনের চ্যালেঞ্জ ও প্রতিপক্ষের তৎপরতা রয়েছে। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তাঁর মতে, জনগণ বিএনপির সঙ্গে আছে, জনগণ সরকারের সঙ্গে আছে এবং সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বের প্রতিও জনগণের আস্থা রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ সময়ের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দল আজকের অবস্থানে এসেছে। তাই সরকারকে আরও শক্তিশালী করতে এবং গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রমুখ।

ভিওডি বাংলা/এএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ মন্তব্য, ক্ষমা চাইলেন জামায়াত নেতা
বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ মন্তব্য, ক্ষমা চাইলেন জামায়াত নেতা
সীমান্ত ইস্যুতে উদ্বেগ জানাল ইসলামী আন্দোলন
সীমান্ত ইস্যুতে উদ্বেগ জানাল ইসলামী আন্দোলন
অপচয়মুক্ত প্রয়োজনভিত্তিক বাজেট প্রণয়নের আহ্বান রাশেদ প্রধানের
অপচয়মুক্ত প্রয়োজনভিত্তিক বাজেট প্রণয়নের আহ্বান রাশেদ প্রধানের