• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সৈয়দপুর

শতাধিক লোকজন নিয়ে বিএনপিতে যোগ দিলেন বিপু তালুকদার

নীলফামারী প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৪:০৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুরে শতাধিক সাধারণ লোকজন নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন ইকবাল হোসেন বিপু তালুকদার।

বৃহস্পতিবার (৪জুন) রাত আটটার দিকে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের নিজস্ব অফিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে কামারপুকুর ইউনিয়ন বাজার এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বিপু তালুকদারের নেতৃত্বে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা।

এসময় অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানানো হবে।

তারা দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ ইকবাল হোসেন বিপু তালুকদার এর আগে কোনো রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিলোনা।

ভিওডি বাংলা/মোঃ মাইনুল হক/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন, সময়সূচি প্রকাশ
গুচ্ছের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন, সময়সূচি প্রকাশ
প্রেম থেকে বিষণ্নতা, যুবকের করুণ পরিণতি
প্রেম থেকে বিষণ্নতা, যুবকের করুণ পরিণতি
কুড়িগ্রামে ভয়াবহ আগুন, ১০৫টি দোকান পুড়ে ছাই
কুড়িগ্রামে ভয়াবহ আগুন, ১০৫টি দোকান পুড়ে ছাই