• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক    ৫ জুন ২০২৬, ১১:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৫ জুন) সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পূরবী সুপার মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোন ধরনের দোকানে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সকাল ৯টা ২৮ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার বিস্তারিত জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পর্যবেক্ষণ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনে দুবার বর্জ্য অপসারণ করবে ঢাকার দুই সিটি করপোরেশন
দিনে দুবার বর্জ্য অপসারণ করবে ঢাকার দুই সিটি করপোরেশন
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৮
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৮
আরেক হতভাগা নারীর লাশ ঘরে পড়ে ছিল ৮দিন, স্বামী-সন্তান কানাডা
আরেক হতভাগা নারীর লাশ ঘরে পড়ে ছিল ৮দিন, স্বামী-সন্তান কানাডা