{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৮

নিজস্ব প্রতিবেদক    ৪ জুন ২০২৬, ০২:১৪ পি.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বুধবার (৩ জুন) যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন স্পর্শকাতর ও অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়। অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন ও অপরাধে জড়িতদের শনাক্ত করে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন রিশাত লস্কর (২৭), মো. আলামিন শরীফ (৪২), মো. রিংকু, মো. রাসেল, মো. নয়ন মিয়া (২৯), মো. ফয়সাল আহমেদ (২৭), মো. আমান উল্লাহ (৪২), মো. সোহাগ (২৮), মো. রিয়াজ (২৭), খায়রুল (২৬), মো. শাহিন হোসেন (২০), মো. ফয়সাল হোসেন (২২), মো. রাব্বি (৩০), মো. জাহাঙ্গীর ওরফে বুলু (৩৫), মো. ফারুক (১৯), মো. রাহুল (১৯), মো. শাহীন (১৯), মো. রোমান (২০), মো. রাতুল (১৯), মো. শান্ত (১৯), রবি হোসেন, সাগর, মোহাম্মদ মহিবুল্লাহ গালিম, মো. রব মোল্লা, জান্নাতুল মঈন, হারুন অর রশিদ, আরিফুল ইসলাম এবং নজরুল ইসলাম।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযান চলাকালে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে যাত্রাবাড়ী থানা সূত্র।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা, প্রতিবাদে এতিমদের মানববন্ধন
সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা, প্রতিবাদে এতিমদের মানববন্ধন
ছবি: ভিওডি বাংলা
বাবা-ছেলেকে জিম্মি করে নির্যাতন ও চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
ছবি:সংগৃহীত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭২, মামলা ৫৪