• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আর্জেন্টিনার জার্সি পরলে অর্ধেক ফি নেয়ার ঘোষণা চিকিৎসকের

ভিওডি বাংলা ডেস্ক    ৪ জুন ২০২৬, ০৬:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ব্যতিক্রমী এক ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন পটুয়াখালীর চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। 

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত এই চিকিৎসক ঘোষণা দিয়েছেন, উনার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে এলে রোগীদের ভিজিট ফি অর্ধেক নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পুরো বিশ্বকাপজুড়ে আমার চেম্বারে চলবে বিশেষ অফার। আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে এলে ভিজিট হাফ।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, উনার চেম্বার পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতাল।

ঘোষণাটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই বিষয়টিকে বিশ্বকাপ উন্মাদনার মজার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ চিকিৎসাসেবার সঙ্গে ফুটবল সমর্থনকে যুক্ত করাকে ভিন্নধর্মী উদ্যোগ হিসেবে মন্তব্য করেছেন।

এই চিকিৎসক বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ব্যথা ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডা. হাবিবুর রহমান বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপ এলেই ফুটবল নিয়ে মানুষের মধ্যে আলাদা এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সেই আনন্দকে আরও একটু ভিন্নভাবে উদযাপন করার চিন্তা থেকেই এই অফারের ঘোষণা দিয়েছি। বিষয়টি সম্পূর্ণ আনন্দ ও খেলাধুলার প্রতি ভালোবাসা থেকে করা হয়েছে।’

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের
আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের
হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২
হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২
ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির
ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির