• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ৪ জুন ২০২৬, ০৬:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় আহত চীনা নাগরিক লি চং ইয়ং (৪৮) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লি চং ইয়ং নরসিংদীর মাধবদী উপজেলার বাগানবাড়ী এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং সেখানেই থাকতেন।

সহকর্মী রুহুল আমিন জানান, গত ২৭ মে স্কুটি চালিয়ে মাধবদী যাচ্ছিলেন লি চং ইয়ং। পথে একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ওই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা
সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা, গ্রেপ্তার ৩
সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা, গ্রেপ্তার ৩