• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেনীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

ফেনী প্রতিনিধি    ৪ জুন ২০২৬, ০৫:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ফেনীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) জেলায় তীব্র রোদ আর গরমে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়। এতে বেশি বিপদে পড়েছেন ছিন্নমূল ও নিম্ম আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার সন্ধানে কাজে বের হয়ে তারা তীব্র গরমে দুর্ভোগে পড়েছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা বৃদ্ধির কারণে দুপুরের দিকে তীব্র রোদের কারণে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়েছে। বাজার ও বিপনীবিতানসহ নানা স্থানে জনসমাগম সীমিত পরিসরে চলাচল করছে।

গরমের কারণে ডায়রিয়া, পানিশূন্যতাসহ নানা গরমজনিত স্বাস্থ্যঝুঁকি এড়াতে চিকিৎসকেরা সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, কয়েক দিন ধরেই জেলায় তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছিল, যা আজ এই মৌসুমের সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এটি আরও কয়েক দিন চলমান থাকবে। এরপর হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না।

এ জন্য যারা বাইরে বের হবেন, তারা ছাতা নিয়ে যাতে বের হন এবং বেশি করে পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল-গুলিসহ আটক ১
মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল-গুলিসহ আটক ১
নেতাকর্মীদের ঐক্যের আহ্বান এমরান সালেহ প্রিন্স’র
নেতাকর্মীদের ঐক্যের আহ্বান এমরান সালেহ প্রিন্স’র