{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২০০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৪ জুন ২০২৬, ০৬:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচগুলোর টিকিট কেনা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম থেকে।

বিসিবির জানানো তথ্য অনুযায়ী, টিকিট পাওয়া যাচ্ছে www.gobcbticket.com.bd ওয়েবসাইটে। 

বৃহস্পতিবার (৪ জুন) থেকে টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে।

মিরপুরের ম্যাচগুলোর জন্য সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা। ক্লাব হাউস সাউথ বা শহীদ মুশতাক স্ট্যান্ড এবং ক্লাব হাউস নর্থ বা শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের দাম ৬০০ টাকা।

ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ বা মিডিয়া ব্লক, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ বা করপোরেট ব্লক এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ বা করপোরেট ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ড আপার ও গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার দুই ক্যাটাগরির টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা।

টিকিটের মূল্যতালিকা:

গ্র্যান্ড স্ট্যান্ড আপার: ২,৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার: ২,৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ বা মিডিয়া ব্লক: ১,৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ বা করপোরেট ব্লক: ১,৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ বা করপোরেট ব্লক: ১,৫০০ টাকা

ক্লাব হাউস সাউথ বা শহীদ মুশতাক স্ট্যান্ড: ৬০০ টাকা

ক্লাব হাউস নর্থ বা শহীদ জুয়েল স্ট্যান্ড: ৬০০ টাকা

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকা

নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা

ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ হার, তবু অমলিন মেসি
ছবি: সংগৃহীত
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে নিজ দলের প্রশংসা করলেন স্কালোনি
ছবি: সংগৃহীত
মেসি নয়, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি