• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

স্বাস্থ্যমন্ত্রী

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীনের, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৪ জুন ২০২৬, ০৫:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সরকার। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে আদ-দ্বীন হাসপাতালের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।”

মন্ত্রী জানান, নবজাতকদের মৃত্যুর ঘটনা তদন্তে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, তাতে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
ছবি: সংগৃহীত
ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত
আমরা কোনো দেশের দাস হয়ে থাকব না: ইশরাক হোসেন