• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেহেরপুরে ইজিবাইক-ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

মেহেরপুর প্রতিনিধি    ৪ জুন ২০২৬, ০৫:৪৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওলিনগর এলাকায় ইজিবাইক ও ট্রাকের সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিমের চার বছর বয়সি মেয়ে আফরিন এবং মাহিমের ভাগনে যশোরের ঝিকরগাছা উপজেলার সজীব আলীর ছেলে আকবর আলী (১০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম যাত্রী নিয়ে শালিকা থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক ইজিবাইকচালক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আফরিন ও আকবর আলী।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় সাবেক প্রশাসক রাজিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বগুড়ায় সাবেক প্রশাসক রাজিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ফেনীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
ফেনীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড