• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তৃণমূল কংগ্রেসের সব কমিটি ভেঙে দিলেন মমতা ডিএনডি ইস্যুতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা মশার বংশবিস্তার রোধে নগর ভবনের ফোয়ারায় ছাড়া হলো মাছের পোনা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করতে মরিয়া ট্রাম্প মন্ত্রী নয়, সহযোদ্ধা হিসেবেই থাকতে চাই: প্রতিমন্ত্রী ইশরাক ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জুলাই আন্দোলনে ত্যাগের প্রশ্নে কোনো আপস নয়: মামুনুল হক ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না: ডোনাল্ড ট্রাম্প অপরাধ দমনে যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৯ প্রধানমন্ত্রীর কূটনৈতিক দূরদর্শিতায় বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় বাংলাদেশ

দেশে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৩ জুন ২০২৬, ০৬:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের পথ খুলতে যাচ্ছে। এ লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু অনুকূলে থাকলে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পর্দায় বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা।

বুধবার (৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘পাবলিক মানি (জনগণের টাকা) খরচ না করে পাবলিককে খেলা দেখানোর জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব বিনা মূল্যে পাওয়ার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায় থেকে ফিফার সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে। এ প্রক্রিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ টেলিভিশনের শীর্ষ কর্মকর্তারা সম্পৃক্ত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং আশা করা হচ্ছে দর্শকরা বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন। চূড়ান্ত সমঝোতা হলে বিটিভি সম্প্রচারস্বত্ব গ্রহণ করবে। এরপর বেসরকারি সম্প্রচারমাধ্যমগুলো বিটিভির কাছ থেকে প্রয়োজনীয় স্বত্ব নিয়ে ম্যাচ সম্প্রচার করতে পারবে।

সূত্রটি আরও জানায়, আগামী দুই-এক দিনের মধ্যেই আলোচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সংশ্লিষ্টদের ধারণা, সমঝোতা সম্পন্ন হলে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বয়সকে হার মানিয়ে নতুন মিশনে সিআর সেভেন
বয়সকে হার মানিয়ে নতুন মিশনে সিআর সেভেন
ছয় দশকের বিশ্বকাপ শূন্যতা কাটাতে ইংল্যান্ডের নতুন যাত্রা
ছয় দশকের বিশ্বকাপ শূন্যতা কাটাতে ইংল্যান্ডের নতুন যাত্রা
চার বছরের বিরতির পর টেনিসে ফিরছেন সেরেনা উইলিয়ামস
চার বছরের বিরতির পর টেনিসে ফিরছেন সেরেনা উইলিয়ামস