• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রতিটি নাগরিকের কথা চিন্তা করেই বাজেট হচ্ছে: অর্থমন্ত্রী জাপানের মিতসুই অ্যান্ড কোং প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা বিদ্যুতের নতুন দাম ঘোষণা হতে পারে আজ এটা রাতের সরকার কিনা বুঝতে পারছি না: জামায়াত আমির ফ্রান্স সফর নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাসিক প্রশাসক মায়ের নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী সড়কবাতি বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

নিলামে উঠছে পেলের ইতিহাসগড়া জার্সি

স্পোর্টস ডেস্ক    ৩ জুন ২০২৬, ১১:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম কিংবদন্তি পেলের ইতিহাসগড়া একটি স্মারক এবার নিলামে উঠছে। ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলকে শিরোপা জেতানোর ম্যাচে তার পরা ১০ নম্বর জার্সিটি আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত অনলাইন নিলামে তুলবে সোথবি। 

নিলামকারী প্রতিষ্ঠানটির আধুনিক সংগ্রহ বিভাগের প্রধান ব্রাম ওয়াখটার এক বিবৃতিতে বলেছেন, ‘ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের রাজত্ব শুরু হওয়ার রাতে তিনি যে জার্সিটি পরেছিলেন, এটি সেই জার্সি।’

১৯৫৮ বিশ্বকাপের ফাইনাল ছিল পেলের প্রথম বিশ্বকাপ ফাইনাল। তখন তার বয়স মাত্র ১৭ বছর। সুইডেনের রাজধানী স্টকহোমের রাসুন্ডা স্টেডিয়ামে আয়োজিত সেই ম্যাচে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। ম্যাচে দুটি গোল করেছিলেন পেলে। এখনো বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড তার দখলেই রয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে ৮২ বছর বয়সে কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান পেলে। ফাইনালের পর হাতে তৈরি এই জার্সিটি তিনি তার সতীর্থ ও রুমমেট দিদাকে উপহার দিয়েছিলেন। দীর্ঘ কয়েক দশক জার্সিটি দিদার পরিবারের কাছেই ছিল। পরে এটি ব্রাজিলের একটি জাদুঘরে সংরক্ষিত হয়। ২০০৪ সালে বর্তমান মালিক এটি সংগ্রহ করেন, যদিও তার পরিচয় প্রকাশ করা হয়নি।

জার্সিটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৬০ লাখ মার্কিন ডলার। এই দামে বিক্রি হলে এটি হবে ফুটবল ইতিহাসে তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র খেলোয়াড় পেলের ব্যবহৃত সবচেয়ে মূল্যবান স্মারক।

সেই ফাইনালে পেলের প্রথম গোলটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবেও বিবেচিত হয়ে আসছে। বুক দিয়ে বল নিয়ন্ত্রণ করে তিনি এক সুইডিশ ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে বল তুলে এগিয়ে গিয়ে গোল করেন। ম্যাচের শেষদিকে হেড থেকে করেন দ্বিতীয় গোল।

পরে ১৯৭০ সালে নিজের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতেন পেলে। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় যৌথভাবে আয়োজিত ২০২৬ বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ মেক্সিকো। পেলের সেই স্মৃতিবিজড়িত আজতেকা স্টেডিয়াম এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে, যেখানে মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়া যাচ্ছে প্যারা থ্রো বল দল, পদক জয়ের প্রত্যাশায় প্রতিমন্ত্রী
মালয়েশিয়া যাচ্ছে প্যারা থ্রো বল দল, পদক জয়ের প্রত্যাশায় প্রতিমন্ত্রী
বিশ্বকাপে আসছে নতুন নিয়ম
বিশ্বকাপে আসছে নতুন নিয়ম
প্রস্তুতি ম্যাচে পানামার জালে ৬ গোল ব্রাজিলের
প্রস্তুতি ম্যাচে পানামার জালে ৬ গোল ব্রাজিলের