• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিসিবি নির্বাচন নিয়ে রিট খারিজ, ভোটে বাধা নেই

আদালত প্রতিবেদক    ৩ জুন ২০২৬, ০২:২৫ পি.এম.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকছে না।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

আদালতের এ আদেশের ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

জানা যায়, গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং ২০২৬ সালের পরিচালনা পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সাধারণ পরিষদের কাউন্সিলর মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।

ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে গত ১৮ মে হাইকোর্টে রিট দায়ের করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন। অন্য রিটকারীরা হলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ এবং মো. রাকিবুল ইসলাম।

হাইকোর্ট রিটটি খারিজ করে দেওয়ায় বিসিবির আসন্ন নির্বাচন আয়োজনের বিষয়ে সব ধরনের আইনি জটিলতা আপাতত দূর হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ
টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ
বয়সকে হার মানিয়ে নতুন মিশনে সিআর সেভেন
বয়সকে হার মানিয়ে নতুন মিশনে সিআর সেভেন
স্বদেশ প্রোপার্টিজের ‘স্বর্ণালী আবাসন’ প্রকল্পের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
স্বদেশ প্রোপার্টিজের ‘স্বর্ণালী আবাসন’ প্রকল্পের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা