• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রতিটি নাগরিকের কথা চিন্তা করেই বাজেট হচ্ছে: অর্থমন্ত্রী জাপানের মিতসুই অ্যান্ড কোং প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা বিদ্যুতের নতুন দাম ঘোষণা হতে পারে আজ এটা রাতের সরকার কিনা বুঝতে পারছি না: জামায়াত আমির ফ্রান্স সফর নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাসিক প্রশাসক মায়ের নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী সড়কবাতি বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

রাতে পদ্মা পাড়ে ৪ যুবক, সকালে বস্তায় মিলল কিশোরীর মরদেহ

পাবনা প্রতিনিধি    ৩ জুন ২০২৬, ১২:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

পাবনায় পদ্মা নদী থেকে হাত বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর-সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৪ থেকে ১৬ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পদ্মার চরে কৃষিকাজে যাওয়ার সময় কয়েকজন কৃষক নদীতীরে নোঙর করা একটি নৌকার পাশে ভাসমান একটি বস্তা দেখতে পান। সন্দেহ হলে তারা কাছে গিয়ে বস্তার ভেতরে মরদেহ থাকার বিষয়টি বুঝতে পারেন। পরে বস্তার মুখ খুলে কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তিগত গাড়ি দেখা যায়। গাড়িটিতে কয়েকজন যুবক ছিলেন বলেও তারা জানিয়েছেন। তবে কিশোরীর মৃত্যুর সঙ্গে ওই গাড়ির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। কী কারণে মৃত্যু হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালিশ বাণিজ্যের অভিযোগে আলোচনায় শ্রমিক দল নেতা ফিরোজ
সালিশ বাণিজ্যের অভিযোগে আলোচনায় শ্রমিক দল নেতা ফিরোজ
বগুড়ায় টনসিল অপারেশনের পর গৃহবধূর মৃত্যু
বগুড়ায় টনসিল অপারেশনের পর গৃহবধূর মৃত্যু
৫ বছরেও মেরামত হয়নি কয়ারবিলের ব্রিজ
৫ বছরেও মেরামত হয়নি কয়ারবিলের ব্রিজ