• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইসলামি ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি    ৩ জুন ২০২৬, ১২:০৭ পি.এম.
মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের নেতাসহ অন্যরা। ছবি: ভিওডি বাংলা

ইসলামি ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে পাবনায়  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোড়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সহযোগী এবং এস আলম গ্রুপের দোসর ইসলামি ব্যাংক এর নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলম এর নিয়োগ বাতিল করতে হবে। রাজনৈতিক বিবেচনায় নয়, দক্ষতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।  

ইকরামুল হকের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম পাবনা শাখার আহবায়ক আব্দুর রহমান, সাংবাদিক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, ব্যবসায়ী নুরে ইসলাম উজ্জ্বল, জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান, ব্যবসায়ী ওবায়দুর রহমান খান, অধ্যাপক রফিকুল ইসলামসহ অনেকে।

ভিওডি বাংলা/এম এস রহমান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
পাবনায় তিন ঘন্টার ব্যবধানে গুলি ও ছুরিকাঘাতে দুই খুন
পাবনায় তিন ঘন্টার ব্যবধানে গুলি ও ছুরিকাঘাতে দুই খুন
কুষ্টিয়ায় প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ