{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার

   ৩ জুন ২০২৬, ১১:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির অভাবের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। বুধবার তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

বাজার তথ্য অনুযায়ী, বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ৮১ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯১ সেন্ট বা ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্ক এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে লেনদেন শেষ করে।

এদিকে, ইরান থেকে কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র হামলার খবরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ ঝুঁকি নিয়ে আশঙ্কা বেড়েছে।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবেই অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইলেকট্রিক বাস কিনতে ৪শ কোটি টাকা চায় বিআরটিসি
ছবি: সংগৃহীত
আটাব নির্বাচন: দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানাল গণতান্ত্রিক ফ্রন্ট
জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি৭৭ প্রতিনিধিদের পৃথক বৈঠক। ছবি: সংগৃহীত
এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকাবে ইইউ ও জি৭৭