{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোদির বাসভবনের সামনে লাঠিচার্জ, সরিয়ে নেওয়া হলো রাহুল গান্ধীকে বিশ্লেষণ: ‘এল মায়ো’র পতন, এখন সিনালোয়া কার? শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরে পেল পরিচালনা পর্ষদ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৯৭ মশিউর রহমান যাদু মিয়া ছিলেন রাজনীতির জাদুকর: শামসুজ্জামান দুদু দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণ, শেষে যা ঘটল সাভারে নারী হত্যা: দুই সপ্তাহের মধ্যে মূল আসামির আদালতে স্বীকারোক্তি ধর্ষণের পর হত্যার আসামি দ্বিতীয় দফা রিমাণ্ডে সার্ক অঞ্চলে খাদ্য নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগের আহ্বান রাজধানীতে যুবকের বিরুদ্ধে তরুণকে হত্যার অভিযোগ

দুই দফা কমার পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক    ২১ জুলাই ২০২৬, ১২:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা দুই দফা মূল্যহ্রাসের পর নতুন দরে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত মূল্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

এর আগে গত ১৪ জুলাই প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। তারও একদিন আগে, ১৩ জুলাই, একই মানের স্বর্ণের দাম আরও ২ হাজার ২১৬ টাকা হ্রাস করা হয়। ফলে দুই দফায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে স্বর্ণের দাম।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

বাজুস আরও জানিয়েছে, ঘোষিত দামের মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নির্ধারিত মূল্যের বাইরে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা, কারুকাজ ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি আলাদাভাবে যুক্ত হবে।

এছাড়া পুরোনো স্বর্ণের অলঙ্কার এক্সচেঞ্জ বা পুনঃক্রয়ের ক্ষেত্রে ভ্যাট, মজুরি এবং ব্যবহৃত পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের স্বর্ণবাজারে মোট ৯১ বার মূল্য সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ দফায় দাম বেড়েছে, ৪৬ দফায় কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আটাব নির্বাচন: দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানাল গণতান্ত্রিক ফ্রন্ট
জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি৭৭ প্রতিনিধিদের পৃথক বৈঠক। ছবি: সংগৃহীত
এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকাবে ইইউ ও জি৭৭
ছবি: সংগৃহীত
এফবিসিসিআইর সিদ্ধান্তে স্থগিত আটাব নির্বাচন