• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২১ জুলাই ২০২৬, ০৮:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের বিরুদ্ধে নতুন করে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। উজবেকিস্তানের সাবেক মডেল রোজা গিলেস  দাবি করেছেন, ২০০৯ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি এপস্টেইনের যৌন নির্যাতনের শিকার হন। সে সময় এপস্টেইন অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর কাছ থেকে যৌনসেবা কেনার দায়ে সাজাপ্রাপ্ত হয়ে জেল খাটছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রোজা গিলেস জানান, এপস্টেইন জেলে থাকলেও বিতর্কিত ‘ওয়ার্ক-রিলিজ’ কর্মসূচির সুযোগ নিয়ে দিনের বেশির ভাগ সময় বাইরে কাটাতেন। সেই সময়ই তিনি অফিস ও নিজের বাসভবনে তরুণীদের ডেকে এনে যৌন নির্যাতন চালিয়ে যেতেন।

মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে ফাঁদ: 

রোজা গিলেসের ভাষ্য অনুযায়ী, উজবেকিস্তানে একটি ফ্যাশন শোর সময় ফরাসি মডেল এজেন্ট জ্যঁ-লুক ব্রুনেল তাকে যুক্তরাষ্ট্রে মডেলিংয়ের প্রস্তাব দেন। পরে তিনি নিউইয়র্কভিত্তিক এমসি২ মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ভিসা, বাসাভাড়া ও অন্যান্য খরচের নামে তার ওপর হাজার হাজার ডলারের ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। আর্থিক সংকটে পড়লে তাকে ফ্লোরিডায় এপস্টেইনের প্রতিষ্ঠিত ফ্লোরিডা সায়েন্স ফাউন্ডেশন-এ সপ্তাহান্তে রিসেপশনিস্ট হিসেবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়।

প্রথম দিনেই যৌন নির্যাতন: রোজা জানান, অফিসে প্রথম দিনই তিনি দেখেন এক নারী এপস্টেইনের পায়ে ম্যাসাজ করছেন। এপস্টেইনের পায়ে তখন একটি ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটর বাঁধা ছিল, যা জেলবন্দিদের পর্যবেক্ষণে ব্যবহার করা হয়।

কিছুক্ষণ পর এপস্টেইন তাকে পোশাক খুলতে বলেন। তিনি ভয়ে স্থির হয়ে গেলে উপস্থিত নারী তার জামা খুলে দিয়ে কক্ষ ছেড়ে চলে যান। এরপর এপস্টেইন তাকে যৌন নির্যাতন করেন।

রোজার দাবি, এরপর দীর্ঘ সময় ধরে প্রতি সপ্তাহান্তেই তিনি ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হন।

পাশের কক্ষে ছিলেন পুলিশ সদস্য: সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু রোজা নন, আরও কয়েকজন নারী অভিযোগ করেছেন যে, এপস্টেইন তার অফিসে যৌন নির্যাতন চালানোর সময় পাশের কক্ষেই পাম বিচ কাউন্টির এক শেরিফ কর্মকর্তা দায়িত্ব পালন করতেন।

রোজা একদিন এপস্টেইনের বাড়ির রান্নাঘরে ইউনিফর্ম পরা এক কর্মকর্তাকে দেখে ভেবেছিলেন এবার হয়তো তিনি রক্ষা পাবেন। কিন্তু তার ভাষায়, ওই কর্মকর্তা এপস্টেইনের সঙ্গে হাসি-আড্ডা দিয়ে চলে যান, তার সঙ্গে একটি কথাও বলেননি।

"সেদিনই বুঝেছিলাম, এই মানুষটিকে কেউ থামাবে না," বলেন রোজা।

বিতর্কিত 'ওয়ার্ক-রিলিজ' কর্মসূচি: ২০০৮ সালে করা এক বিতর্কিত সমঝোতার মাধ্যমে এপস্টেইনকে ১৩ মাসের কারাদণ্ড দেওয়া হলেও দিনের অধিকাংশ সময় তিনি জেলের বাইরে কাজ করার অনুমতি পান।

প্রথমদিকে সপ্তাহে ছয় দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অফিসে থাকার সুযোগ পান তিনি। পরে নিয়ম আরও শিথিল করা হয় এবং সপ্তাহের সাত দিনই বাইরে কাজ করার অনুমতি দেওয়া হয়। সাজা শেষ হওয়ার আগে তাকে নির্দিষ্ট সময়ের জন্য নিজের বাড়িতেও যাওয়ার সুযোগ দেওয়া হয়।

যদিও শর্ত ছিল তিনি বন্ধু, পরিবারের সদস্য, প্রেমিকা কিংবা অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।

তদন্তে প্রশ্ন: ফ্লোরিডা কর্তৃপক্ষের ২০২১ সালের এক পর্যালোচনা প্রতিবেদনে দাবি করা হয়, এপস্টেইনের ওয়ার্ক-রিলিজ কর্মসূচিতে পুলিশের কোনো সদস্যের অপরাধমূলক সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। তবে সমালোচকদের মতে, এই ব্যবস্থার সুযোগ নিয়েই তিনি আরও বহু নারীকে যৌন নির্যাতনের শিকার করেন।

নতুন করে ন্যায়বিচারের দাবি: রোজা গিলেস বলেন, বহু বছর তিনি নিজের অভিজ্ঞতা গোপন রেখেছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশ করলে তার নামও প্রকাশ্যে চলে আসে।

এখনও তিনি মানসিক ট্রমা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তবে একসময় অন্য ভুক্তভোগীদের সঙ্গে একত্র হয়ে ন্যায়বিচারের দাবিতে সরব হতে চান বলে জানান তিনি।

"সাহস সংক্রামক। অন্যদের দেখে আমিও একদিন আমার গল্প সবার সামনে বলতে পারব বলে বিশ্বাস করি," বলেন রোজা গিলেস।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পরিস্থিতি উত্তাল, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
ছবি: সংগৃহীত
ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে আইন পাস
দিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের অভিযান ঘিরে নতুন করে উত্তপ্ত হয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গন। ছবি: সংগৃহীত
মোদির সরকার ঘিরে নতুন সংকট, আশার আলো বিরোধীদের