{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু

নিজস্ব প্রতিবেদক    ২১ জুলাই ২০২৬, ১০:৩৩ পি.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে পা পিছলে গিয়ে চাকার নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম তন্ময় বর্মণ আকাশ (৩৩)। 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় খিলগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় বর্মণ আকাশ গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজারের তাপস বর্মণের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। নয় মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তিনি ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির (আইএআরটি) অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী ছিলেন।

নিহতের ছোট ভাই তমাল বর্মণ জানিয়েছেন, বড় ভাই তন্ময় সকালে গাজীপুরের নিজ বাসা চাকরি পরীক্ষার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য ঢাকায় আসেন। ট্রেনটি খিলগাঁও এলাকা পার হওয়ার সময় গতি কমে যায়। সে সময় চলন্ত ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে তার পা ট্রেনের চাকায় পিষ্ট হয়।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টিএসসিতে খেলা দেখতে এসে গাড়ি হারালেন দর্শক
ছবি: ভিওডি বাংলা
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক
অভিভাবকদের মাঝে খাবার-পানি বিতরণ প্রতিমন্ত্রী হাবিবের
এইচএসসি পরীক্ষা অভিভাবকদের মাঝে খাবার-পানি বিতরণ প্রতিমন্ত্রী হাবিবের