• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বরগুনা প্রতিনিধি    ৩ জুন ২০২৬, ১০:৫৮ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

বরগুনার তালতলীতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কিশোর কলি উন্নয়ন পরিষদের উদ্যোগে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২ জুন) বিকেলে পঁচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোর কলি উন্নয়ন পরিষদের সভাপতি মিসেস হামিদা এ্যানি। এসময় তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাসার, সমাজসেবক অ্যাডভোকেট গোলাম সারোয়ার হিরু ও সাংবাদিক বেলাল হোসেন মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কিশোর কলি উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা এইচ এম মহিববুল্লাহ’র সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে খাতা, বই, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে কিশোর কলি উন্নয়ন পরিষদ শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ভিওডি বাংলা/জাহিদুল ইসলাম মেহেদী/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ
মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু
মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার