• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিতর্কিত বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক    ২ জুন ২০২৬, ০৯:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

বহুল বিতর্কিত ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল পরিকল্পনা থেকে সাময়িকভাবে পিছু হটার ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তীব্র অভ্যন্তরীণ বিরোধ ও আইনি জটিলতার মুখে আপাতত পিছু হটার ইঙ্গিত দিলেও পরিকল্পনাটি পুরোপুরি বাতিল করা হচ্ছে, নাকি কেবল সাময়িকভাবে স্থগিত এ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। কারন, মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা দেননি। 

প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রের দাবি, আপাতত আদালতের নির্দেশনার কারণে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, তবে প্রকল্পটি পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত হয়নি। মার্কিন বিচার বিভাগও জানিয়েছে, ফেডারেল আদালতের জারি করা স্থগিতাদেশ তারা মেনে চলবে, যা আগামী ১২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এ বিষয়ে এক ফোনালাপে ট্রাম্প বলেন, প্রশাসন আদালতের সিদ্ধান্তের অধীন এবং অনুমতি না থাকলে এগোনো সম্ভব নয়। তবে তার ঘনিষ্ঠদের দাবি, এই তহবিলের প্রয়োজনীয়তা নিয়ে এখনো তিনি নিজের অবস্থানে অনড়।

এদিকে হাউস স্পিকার মাইক জনসনের  সঙ্গে ট্রাম্পের দীর্ঘ বৈঠকের পরই প্রশাসন কিছুটা নমনীয় অবস্থান নেয় বলে জানা গেছে। তবে এই পদক্ষেপ রিপাবলিকান দলের ভেতরের ক্ষোভ প্রশমিত করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন প্রশাসনকে নিজ উদ্যোগে তহবিলটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ফ্লোরিডার সিনেটর রিক স্কট  জানিয়েছেন, হোয়াইট হাউসের এক কর্মকর্তা তাকে জানিয়েছেন যে তহবিলটি কার্যত বাতিল করা হচ্ছে। তবে লুইজিয়ানার সিনেটর জন কেনেডিসহ আরও অনেক রিপাবলিকান নেতা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের মতে, প্রশাসনকে বিষয়টি স্পষ্ট ও চূড়ান্তভাবে জানাতে হবে।

প্রসঙ্গত, কয়েক বছর আগে ট্রাম্পের ট্যাক্স রিটার্ন ফাঁসের ঘটনায় আইআরএসের বিরুদ্ধে করা একটি মামলার নিষ্পত্তির জন্য এই তহবিল গঠনের পরিকল্পনা করা হয়েছিল। তবে ঘোষণার পর থেকেই রিপাবলিকান দলের ভেতরেই তীব্র বিরোধিতা শুরু হয়। অনেকের অভিযোগ, এটি আসলে রাজনৈতিক মিত্রদের সুবিধা দিতে তৈরি একটি গোপন ‘স্লাশ ফান্ড’।

এরই মধ্যে ভার্জিনিয়ার ফেডারেল আদালত আগামী ১২ জুন পর্যন্ত তহবিল বরাদ্দ ও আবেদন প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি ফ্লোরিডার আরেকটি আদালতও এই প্রকল্প নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কঠোর পর্যবেক্ষণ জারি রেখেছে। সব মিলিয়ে দলীয় চাপ, আদালতের নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক বিতর্কে ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের এই তহবিল এখন গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী
দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান
নতুন করে ইরানে হামলা শুরু করলো যুক্তরাষ্ট্র
নতুন করে ইরানে হামলা শুরু করলো যুক্তরাষ্ট্র