• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল গঠন

নিজস্ব প্রতিবেদক    ২ জুন ২০২৬, ০২:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ সেল গঠন করা হয়।

সেলের অন্যান্য সদস্যরা হলেন- কল্যাণ অধিশাখার যুগ্মসচিব, আইন শাখার উপসচিব, সেবা ও প্রটোকল শাখার উপসচিব এবং এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব। এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়, প্রাপ্ত আবেদন ও অভিযোগ এবং সেগুলোর বিষয়ে গৃহীত ব্যবস্থা দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে।  প্রয়োজনে সেলটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/আরআর/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়া দিয়েই শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর
মালয়েশিয়া দিয়েই শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর
এবারের হজযাত্রায় ৪১ বাংলাদেশির মৃত্যু
এবারের হজযাত্রায় ৪১ বাংলাদেশির মৃত্যু
এবারের বাজেট বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে: বাণিজ্যমন্ত্রী
এবারের বাজেট বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে: বাণিজ্যমন্ত্রী