{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইসলামী ব্যাংক

সব ঠিক হয়ে যাবে: ভারপ্রাপ্ত এমডি

নিজস্ব প্রতিবেদক    ২ জুন ২০২৬, ০২:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্রাহকদের স্বার্থ রক্ষার সব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন।

মঙ্গলবার (২ জুন) তিনি সাংবাদিকদের বলেন, ইসলামী ব্যাংকে প্রতিনিয়ত ডিপোজিট বাড়ছে। গ্রাহকদের ডিপোজিট ঠিকমতো পরিশোধ করা হচ্ছে।  আগামী দিনেও ইসলামী ব্যাংকের লেনদেন নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

চলতি দায়িত্বে থাকা ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন আরও বলেন, নতুন এমডি পদায়ন না হওয়া প্রর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।  এরইমধ্যে গ্রাহকদের মধ্যে কেউ কেউ বর্তমান বিষয়গুলো নিয়ে বিরুদ্ধ মত প্রকাশ করছেন।

তবে সব ঠিক হয়ে যাবে– এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রতিষ্ঠানে ব্যবস্থাপনায় পরিবর্তন হলেও গ্রাহকদের স্বার্থ রক্ষা করে চলবে সব ব্যবস্থাপনা পরিষদ।

এদিকে, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নেতৃত্বে সোমবার (১ জুন) সন্ধ্যায় বোর্ড সভা হয়েছে।  সভায় সাবেক এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয় এবং আলতাফ হুসাইনকে ভারপ্রাপ্ত এমডি করা হয়।  খুরশীদ আলম অনলাইনে সভা করেন, কারণ এদিন সকাল থেকে ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ ও পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের অভিযোগ, খুরশীদ আলম ‘এস আলম গ্রুপের ঘনিষ্ঠ’।  মঙ্গলবার সারাদেশে তারা বিক্ষোভের ডাক দেন।

বিক্ষোভের অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ফোরামের ব্যানারে প্রতিবাদ সমাবেশ চলছে।  দুই পক্ষের অনড় অবস্থানের কারণে সাধারণ গ্রাহকরা ১ জুন ব্যাংকটি থেকে ৮০০ কোটি টাকা উত্তোলন করেছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এই নিয়োগ সম্পূর্ণ আইনসম্মত। খুরশীদ আলমই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে থাকছেন।

ভিওডি বাংলা/আরআর/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের
ছবি: ভিওডি বাংলা
ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির
ছবি: সংগৃহীত
একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার কর্মসংস্থান প্রকল্প’