• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এবারের হজযাত্রায় ৪১ বাংলাদেশির মৃত্যু

   ২ জুন ২০২৬, ০৯:০৪ এ.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর সৌদি আরবে ৪১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন। বাংলাদেশ সরকারের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

সর্বশেষ মৃত্যুবরণ করেছেন নওগাঁর বাসিন্দা মো. আবদুল মজিদ এবং ঢাকার খিলগাঁওয়ের মো. শাহজাহান আলী। তাদের একজন মদিনায় ও অন্যজন মক্কায় মারা যান।

এদিকে হজের আনুষ্ঠানিকতা শেষ করে ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। গতকাল পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।

চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন।

উল্লেখ্য, এ বছরের হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। সৌদি আরবের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি হজে অংশ নিয়েছেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ জুন  ভারতে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন
৮ জুন ভারতে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন
মশা মারা শিখতে আমেরিকা নয়,  ডোবার পাশে দাঁড়াতে মেয়রকে পরামর্শ প্রধানমন্ত্রীর
মশা মারা শিখতে আমেরিকা নয়,  ডোবার পাশে দাঁড়াতে মেয়রকে পরামর্শ প্রধানমন্ত্রীর
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল