• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিজিবির তৎপরতায় ব্যর্থ হলো শতাধিক ব্যক্তিকে পুশইন চেষ্টা

ভিওডি বাংলা ডেস্ক    ১ জুন ২০২৬, ০৫:৪৩ পি.এম.
বর্তমানে ১০ থেকে ১২ জন সাদিপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। ছবি: ভিওডি বাংলা

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে ১০০-১১০ জনকে পুশইন (ঠেলে পাঠানো) করতে চেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে।

সোমবার (১ জুন) সীমান্ত সূত্র জানায়, বর্তমানে ১০ থেকে ১২ জন সাদিপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন।  তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  সীমান্ত এলাকায় বিজিবি সোচ্চার রয়েছে।

এ বিষয়ে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। আশা করা যায়–দ্রুত সময়ের মধ্যে ব্যাখ্যা পাওয়া যাবে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) রাতে সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বে তলা এলাকার শূন্যরেখায় কাঁটাতারের বেড়ার কাছে ১০০-১১০ জন কথিত বাংলাদেশিকে জড়ো করা হয়। তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তখন সীমান্তের আলো (ফ্লাডলাইট) বন্ধ করে দেওয়া হয়েছিল।

যে এলাকায় ওই ১১০ জনকে জড়ো করা হয় সেখানে বেনাপোলের ১৯/৬-এস সীমান্ত পিলারের বিপরীতে ভারতের ৬৭-বিএসএফ ব্যাটালিয়নের জয়ন্তীপুর ক্যাম্পের অবস্থান।

বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বিএসএফ রাতে সীমান্তের আলো বন্ধ করে দিয়ে ১০০-১১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় পুশইন সম্ভব হয়নি।

ভিওডি বাংলা/আরআর/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চটগ্রামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণ, ১ জন গ্রেপ্তার
চটগ্রামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণ, ১ জন গ্রেপ্তার
গজারিয়ায় তরুণীকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৪
গজারিয়ায় তরুণীকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৪
সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ, বাসে আগুন
সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ, বাসে আগুন