• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তোফায়েল আহমেদের প্রথম জানাজা বাদ মাগরিব ধানমণ্ডিতে

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৬:৩৩ পি.এম.
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি: ভিওডি বাংলা

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম নামাজে জানাজা সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। 

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত বছরের ২৮ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

তোফায়েল আহমেদের জন্ম ১৯৪৩ খ্রিষ্টাব্দের ২২ অক্টোবর ভোলা জেলায়।  ১৯৬০ সালে ভোলা সরকারি হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেন।  বরিশাল ব্রজমোহন কলেজ থেকে ১৯৬২ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন।  পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে এমএসসি করেন।

তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন। দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন।  একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

তোফায়েল আহমেদ ও আনোয়ারা বেগম দম্পতির একমাত্র মেয়ে তাসলিমা আহমেদ জামান মুন্নী একজন চিকিৎসক।  জামাতা ডা. তৌহিদুজ্জামানও একজন চিকিৎসক।

ভিওডি বাংলা/আরআর/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারকে বেকায়দায় ফেললে গণতন্ত্রের ক'ব'র রচিত হবে: রিজভী
সরকারকে বেকায়দায় ফেললে গণতন্ত্রের ক'ব'র রচিত হবে: রিজভী
ইসলামী ব্যাংক ইস্যুতে জামায়াতের নিন্দা
ইসলামী ব্যাংক ইস্যুতে জামায়াতের নিন্দা
সাতসকালে ডাকসুর সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন
সাতসকালে ডাকসুর সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন