• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাতসকালে ডাকসুর সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০১:১৯ পি.এম.
ডাকসুর সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু ভবনের সামনে ৬ দফা দাবিতে মৌন মানববন্ধন করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পাঁচ মিনিটের এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেন, ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান তাঁরা।

মানববন্ধনে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাব্বির হোসাইন খোকা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নীরব অবস্থান নেন।

নিষিদ্ধ লীগের নেতাকর্মীরা জানান, তাঁদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার এবং দলীয় বিবেচনায় নিয়োগ বন্ধ করা। সকাল সাড়ে ৬টা থেকে ৫ মিনিট পর্যন্ত চলা এ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করেন।

তবে মানববন্ধনে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ছাত্রলীগকে ঘিরে বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তের পর সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে বিচ্ছিন্নভাবে কর্মসূচি পালন করে আসছেন।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘কুমিল্লার রাজস্বের ২৫ কোটি টাকা নিয়ে গেছেন আসিফ-হাসনাত’
জেলা পরিষদ প্রশাসক ‘কুমিল্লার রাজস্বের ২৫ কোটি টাকা নিয়ে গেছেন আসিফ-হাসনাত’
নতুন রূপরেখা নিয়ে তৎপর হচ্ছে এনসিপি
নতুন রূপরেখা নিয়ে তৎপর হচ্ছে এনসিপি
এনসিপি নেতাকে জুতাপেটা, ভিডিও ভাইরাল
এনসিপি নেতাকে জুতাপেটা, ভিডিও ভাইরাল