• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চটগ্রামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি    ১ জুন ২০২৬, ০৩:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

চটগ্রামের আনোয়ারা উপজেলায় আলেচিত তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী গণধর্ষণের ঘটনার এক এজাহার ভুক্ত আসামি গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। আটককৃত আসামির নাম মোহাম্মদ ফারুক ( ২৪ )। সে উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার হাড়িয়া পাড়ার আজিজুল হক এর পুত্র।

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফারুক নিজে ও অন্য আসামিরা এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বিস্তারিত জানিয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে শিশুটি একই এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায়। ওই দিন রাত ১০টার দিকে খালার বাসা থেকে একই এলাকায় তার আপন খালাতো বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সে। পথে ১ নম্বর আসামি আবু তাহেরের (৪২) মুদি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আবু তাহের ভুক্তভোগীর মুখ চেপে ধরে দোকানের ভেতর নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে রাত ৪টা পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে অন্য আসামিরা (২ থেকে ৪ নম্বর আসামি) ঘটনাটি টের পেয়ে ভুক্তভোগীকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আবু তাহেরকে চাপ দেয়, নয়তো বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়।

ভোরের দিকে আবু তাহের শিশুটিকে অন্য আসামিদের হাতে তুলে দিলে তারা তাকে পার্শ্ববর্তী একটি বিলে নিয়ে যায়। সেখানে রাত ৪টা থেকে ভোর ৫টা পর্যন্ত পালাক্রমে গণধর্ষণ করে। পরে আসামিরা এ ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে তাকে বিলের মধ্যে ফেলে চলে যায়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুককে গোপন সংবাদ পেয়ে রাউজান থেকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বন্ধুর বাড়িতে সিঁধ কেটে চুরি, আটক ৩
বন্ধুর বাড়িতে সিঁধ কেটে চুরি, আটক ৩
‘মটকা গরম কইরেন না’— বক্তব্যে সমালোচনার মুখে এমপি মাসুদ
‘মটকা গরম কইরেন না’— বক্তব্যে সমালোচনার মুখে এমপি মাসুদ