• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্তমান সরকার একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে: প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত

নেতাকর্মীদের প্রশিক্ষণের মধ্যে আনা প্রয়োজন: রবিন

নিজস্ব প্রতিবেদক    ৩১ মে ২০২৬, ০৭:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভির আহমেদ রবিন বলেছেন, দলের তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন। তিনি মনে করেন, আগামী পাঁচ বছরে পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের আরও দক্ষ ও প্রস্তুত করে তোলা সম্ভব।

রোববার (৩১ মে) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভার সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তানভির আহমেদ রবিন বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রাম এবং বিএনপির বহু নেতাকর্মীর ত্যাগের মাধ্যমে আজ বিএনপি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

তিনি বলেন, বিগত ১৭-১৮ বছর আমাদের দলের নেতাকর্মীরা দেশের মানুষের দাবি আদায়ে ব্যস্ত ছিলেন। আজ আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন এবং আমাদের জন্য বিভিন্ন উদাহরণ তৈরি করে যাচ্ছেন।

তিনি বলেন, আমি একটি ছোট্ট নিবেদন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের হাতে পাঁচ বছর সময় রয়েছে। এই পাঁচ বছরে আমাদের দলের তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে প্রশিক্ষণের মধ্যে আনা প্রয়োজন। আজ ১০০ দিন পার হয়েছে আমাদের দায়িত্বে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃণমূলের নেতাকর্মীরা কিছুটা অস্থির, কিছুটা দিকবিদিক। তারা জানে না তাদের কী করতে হবে। আমি মনে করি এই সুযোগটা আমাদেরকাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, আমরা যদি এই পাঁচ বছরে জিয়াউর রহমান ইনস্টিটিউট নামে কোনো প্রতিষ্ঠান করতে পারি, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দর্শন ও জাতীয়তাবাদ আমাদের জন্য রেখে গেছেন, তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, তাহলে আমাদের দলের তৃণমূলের নেতৃবৃন্দকে আগামী দিনের জন্য তৈরি করা সম্ভব হবে। আমি মনে করি, এতে দেশ এবং দল উভয়ই উপকৃত হবে।

ছাত্রদলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে এই প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা উচিত। তাদের নেতৃত্বে আসার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন বলে আমি মনে করি।

ভিওডি বাংলা/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন রূপরেখা নিয়ে তৎপর হচ্ছে এনসিপি
নতুন রূপরেখা নিয়ে তৎপর হচ্ছে এনসিপি
এনসিপি নেতাকে জুতাপেটা, ভিডিও ভাইরাল
এনসিপি নেতাকে জুতাপেটা, ভিডিও ভাইরাল
‘জাতির ক্রান্তিকালে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন জিয়াউর রহমান’
রুহুল কবির রিজভী ‘জাতির ক্রান্তিকালে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন জিয়াউর রহমান’