• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার দর্শনা সীমান্তে নারী-শিশুসহ আটক ১০ জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া নির্দেশ আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার

দর্শনা সীমান্তে নারী-শিশুসহ আটক ১০

চুয়াডাঙ্গা প্রতিনিধি    ৩১ মে ২০২৬, ১২:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোরে সীমান্ত টহলের সময় তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ মোট ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩১ মে) ভোর সোয়া ৫টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির বারাদি সীমান্ত ফাঁড়ির একটি টহল দল তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পারাপার রোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের অবৈধ সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় তরঙ্গের উদ্যোগে ঈদ আনন্দ মেলা-সার্কাস অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় তরঙ্গের উদ্যোগে ঈদ আনন্দ মেলা-সার্কাস অনুষ্ঠিত
আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার
আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার
গাইবান্ধায় আধিপত্য নিয়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার মৃত্যু
গাইবান্ধায় আধিপত্য নিয়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার মৃত্যু