• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

রাষ্ট্রপতি নির্বাচন প্রস্তুতি শুরু, শিগগির তফসিল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০২:৫৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠক শেষে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করে তফসিল ঘোষণা করবে কমিশন।

সংবিধান অনুযায়ী, আগামী ২৩ অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

রোববার (২৬ জুলাই) নির্বাচন কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত আইনি ও সাংবিধানিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী সিইসি প্রথমে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ জন্য দু-এক দিনের মধ্যে ইসি সচিবালয় থেকে সময় চেয়ে চিঠি পাঠানো হবে। সময় নির্ধারণ হলে বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সংসদ সচিবালয় থেকে জাতীয় সংসদের সদস্যদের হালনাগাদ তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। জাতীয় সংসদের সদস্যরাই গোপন ব্যালটে দেশের রাষ্ট্রপতি নির্বাচন করেন।

যেভাবে নির্বাচিত হন রাষ্ট্রপতি

বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, দেশের রাষ্ট্রপতি জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হন।

সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো রাষ্ট্রপতির পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মৃত্যু, পদত্যাগ, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন প্রথমে তফসিল ঘোষণা করে। এরপর মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

সংবিধানের ৪৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে তাকে বাংলাদেশের নাগরিক, কমপক্ষে ৩৫ বছর বয়সী এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটাররা অংশ নেন না। কেবল জাতীয় সংসদের সদস্যরা গোপন ব্যালটে ভোট দেন। একাধিক বৈধ প্রার্থী থাকলে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হন।

তবে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, মনোনয়ন যাচাই ও প্রত্যাহার শেষে যদি একজন মাত্র বৈধ প্রার্থী থাকেন, তাহলে কোনো ভোটগ্রহণ ছাড়াই নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করতে পারে। বাংলাদেশের অধিকাংশ রাষ্ট্রপতি এভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
ছবি: ভিওডি বাংলা
দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী