• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুর প্রতিনিধি    ৩০ মে ২০২৬, ০৮:৫৩ এ.এম.
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পরিত্যক্ত মরিচ ক্ষেতে পড়ে থাকা ককটেল সদৃশ বস্তু হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে ১০ বছর বয়সী এক শিশু। বিস্ফোরণের তীব্রতায় শিশুটির হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (২৯ মে) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরধুপুর চর কান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত শিশু রাহাত মাদবর চরধুপুর চর কান্দি এলাকার সামসু মাদবরের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় লাগানো মরিচ ক্ষেত থেকে মরিচ আনতে যায় রাহাত। এসময় বাবুল মাদবরের ভিটার মধ্যে পড়ে থাকা ককটেল সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে।

একপর্যায়ে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে রাহাতের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থল রক্তাক্ত হয়ে পড়ে। শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত শিশুর ছোট চাচা বাবুল মাদবর বলেন, জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কে বা কারা ওই ককটেল সেখানে রেখে গেছে, সেটি তদন্ত করে বের করা প্রয়োজন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, শিশুটি কুড়িয়ে পাওয়া ককটেলটি খোলার চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়। এতে তার দুই হাতের কবজি পর্যন্ত গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ
লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ
যৌতুক না পেয়ে গৃহবধূর চুল কেটে দিল স্বামী-ননদ
যৌতুক না পেয়ে গৃহবধূর চুল কেটে দিল স্বামী-ননদ
ক্যাসিনো ও মাদক নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
ক্যাসিনো ও মাদক নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন