• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশের মানুষের পাশে থাকা দলের নাম বিএনপি : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৩০ মে ২০২৬, ০৯:৩২ এ.এম.
ছবি : সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষের পাশে থাকা দলের নাম বিএনপি। ধর্ম, বর্ণ সব শ্রেণি পেশার অসহায় মানুষের সমস্যার সময় তাদের পাশে দাঁড়াতে হবে। যে কোনো বিষয়ে সমস্যা সমাধানে সহযোগিতা করলে, মানুষ কখনো তা ভুলতে পারবে না।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুক্রবার (২৯ মে) আয়োজিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সকলে মিলে একসঙ্গে থাকা ও চলার মাধ্যমে সামাজিক ঐক্য সৃষ্টি করা সম্ভব। সবাই ঐক্যবদ্ধ থাকলেই সামাজিক শৃঙ্খলা ও সহমর্মিতার পরিবেশ বজায় থাকবে।

এ সময়ে মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এছাড়াও আগামীকাল (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দেশ প্রেমিক প্রত্যেক নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানান।

শাহাদাতবার্ষিকীতে সারা দেশের ন্যায় অত্র এলাকার সব মসজিদ, মন্দির ও গীর্জায় নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ জানান মন্ত্রী।

আয়োজিত অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেছ উদ্দিন, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ
লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ
যৌতুক না পেয়ে গৃহবধূর চুল কেটে দিল স্বামী-ননদ
যৌতুক না পেয়ে গৃহবধূর চুল কেটে দিল স্বামী-ননদ
ক্যাসিনো ও মাদক নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
ক্যাসিনো ও মাদক নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন