• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি, জরুরি বৈঠকে ট্রাম্প এশিয়ায় জোট রাজনীতির বিরোধিতায় অনড় উত্তর কোরিয়া দৈনিক ২৫ কেজি ঘাস খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ প্রধানমন্ত্রীর নির্দেশ: বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতা, আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন অগ্রগতি, যুদ্ধবিরতি বাড়ার ইঙ্গিত কেমন ছিল জিয়াউর রহমানের ৪৫ বছরের জীবন রাশিয়ার বড় হামলার আশঙ্কা, সহায়তা চাইলেন জেলেনস্কি শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে উত্তর-দক্ষিণ বিএনপির পৃথক কর্মসূচি প্রধানমন্ত্রীর প্রশংসা করে যে আহ্বান জানালেন সারজিস আলম প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই কর্মকর্তা বরখাস্ত

এশিয়ায় জোট রাজনীতির বিরোধিতায় অনড় উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ মে ২০২৬, ০৪:২৮ এ.এম.
ছবি: সংগৃহীত

কোয়াড জোটের পক্ষ থেকে আবারও পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান আসতেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই।

গত মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের সমন্বয়ে গঠিত কূটনৈতিক জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি সদস্য দেশগুলোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

উত্তর কোরিয়া জানিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তারা অনড় থাকবে এবং এশিয়ায় জোটভিত্তিক রাজনীতির বিরোধিতা অব্যাহত রাখবে।

একই সঙ্গে উত্তর কোরিয়া কোয়াডকে যুক্তরাষ্ট্রের একতরফা বৈশ্বিক আধিপত্য প্রতিষ্ঠার রাজনৈতিক ও কূটনৈতিক হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএকে বলেন, “উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ চিরকালই অসম্ভব।”

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, কোয়াডের বর্তমান অবস্থান এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। পাশাপাশি জাপানের সামরিক পুনর্গঠন এবং অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন সংগ্রহের প্রচেষ্টাকে বৈধতা দেওয়ারও চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলে তারা।

এদিকে দক্ষিণ কোরিয়ার একীভূতকরণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই কোয়াডকে এশিয়ায় সম্ভাব্য ন্যাটো-ধাঁচের জোট হিসেবে বিবেচনা করে আসছে এবং নিয়মিতভাবে এর সমালোচনা করছে।

দক্ষিণ কোরিয়ার বিশ্লেষণ অনুযায়ী, এবারের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, জাপান ও অস্ট্রেলিয়াকেও কড়া ভাষায় আক্রমণ করেছে। একই সঙ্গে এতে চীনের অবস্থানের প্রতি পরোক্ষ সমর্থনের ইঙ্গিতও রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্দরের ফাটল প্রকাশ্যে, মমতাকে পিঠ দেখাচ্ছেন ছায়াসঙ্গীরা
অন্দরের ফাটল প্রকাশ্যে, মমতাকে পিঠ দেখাচ্ছেন ছায়াসঙ্গীরা
জেফ বেজোসের রকেট বিস্ফোরণ
জেফ বেজোসের রকেট বিস্ফোরণ
ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের
ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের